Back to Languages

Bengali - Chapter 79 - An-Naziat

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah An-Naziat 79:1

শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে

Verse 2 — Surah An-Naziat 79:2

শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে

Verse 3 — Surah An-Naziat 79:3

শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে

Verse 4 — Surah An-Naziat 79:4

শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং

Verse 5 — Surah An-Naziat 79:5

শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।

Verse 6 — Surah An-Naziat 79:6

যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী

Verse 7 — Surah An-Naziat 79:7

অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী

Verse 8 — Surah An-Naziat 79:8

সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।

Verse 9 — Surah An-Naziat 79:9

তাদের দৃষ্টি নত হবে।

Verse 10 — Surah An-Naziat 79:10

তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই

Verse 11 — Surah An-Naziat 79:11

গলিত অস্থি হয়ে যাওয়ার পরও

Verse 12 — Surah An-Naziat 79:12

তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে

Verse 13 — Surah An-Naziat 79:13

অতএব, এটা তো কেবল এক মহা-নাদ

Verse 14 — Surah An-Naziat 79:14

তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।

Verse 15 — Surah An-Naziat 79:15

মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি

Verse 16 — Surah An-Naziat 79:16

যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন

Verse 17 — Surah An-Naziat 79:17

ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।

Verse 18 — Surah An-Naziat 79:18

অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি

Verse 19 — Surah An-Naziat 79:19

আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।

Verse 20 — Surah An-Naziat 79:20

অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।

Verse 21 — Surah An-Naziat 79:21

কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।

Verse 22 — Surah An-Naziat 79:22

অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।

Verse 23 — Surah An-Naziat 79:23

সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল

Verse 24 — Surah An-Naziat 79:24

এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।

Verse 25 — Surah An-Naziat 79:25

অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।

Verse 26 — Surah An-Naziat 79:26

যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।

Verse 27 — Surah An-Naziat 79:27

তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন

Verse 28 — Surah An-Naziat 79:28

তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

Verse 29 — Surah An-Naziat 79:29

তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।

Verse 30 — Surah An-Naziat 79:30

পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।

Verse 31 — Surah An-Naziat 79:31

তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন

Verse 32 — Surah An-Naziat 79:32

পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন

Verse 33 — Surah An-Naziat 79:33

তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।

Verse 34 — Surah An-Naziat 79:34

অতঃপর যখন মহাসংকট এসে যাবে।

Verse 35 — Surah An-Naziat 79:35

অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে

Verse 36 — Surah An-Naziat 79:36

এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে

Verse 37 — Surah An-Naziat 79:37

তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে

Verse 38 — Surah An-Naziat 79:38

এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে

Verse 39 — Surah An-Naziat 79:39

তার ঠিকানা হবে জাহান্নাম।

Verse 40 — Surah An-Naziat 79:40

পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে

Verse 41 — Surah An-Naziat 79:41

তার ঠিকানা হবে জান্নাত।

Verse 42 — Surah An-Naziat 79:42

তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে

Verse 43 — Surah An-Naziat 79:43

এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক

Verse 44 — Surah An-Naziat 79:44

এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।

Verse 45 — Surah An-Naziat 79:45

যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।

Verse 46 — Surah An-Naziat 79:46

যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।