Back to Languages

Bengali - Chapter 78 - An-Naba

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah An-Naba 78:1

তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে

Verse 2 — Surah An-Naba 78:2

মহা সংবাদ সম্পর্কে

Verse 3 — Surah An-Naba 78:3

যে সম্পর্কে তারা মতানৈক্য করে।

Verse 4 — Surah An-Naba 78:4

না, সত্ত্বরই তারা জানতে পারবে

Verse 5 — Surah An-Naba 78:5

অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।

Verse 6 — Surah An-Naba 78:6

আমি কি করিনি ভূমিকে বিছানা

Verse 7 — Surah An-Naba 78:7

এবং পর্বতমালাকে পেরেক

Verse 8 — Surah An-Naba 78:8

আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি

Verse 9 — Surah An-Naba 78:9

তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী

Verse 10 — Surah An-Naba 78:10

রাত্রিকে করেছি আবরণ।

Verse 11 — Surah An-Naba 78:11

দিনকে করেছি জীবিকা অর্জনের সময়

Verse 12 — Surah An-Naba 78:12

নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।

Verse 13 — Surah An-Naba 78:13

এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।

Verse 14 — Surah An-Naba 78:14

আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি

Verse 15 — Surah An-Naba 78:15

যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।

Verse 16 — Surah An-Naba 78:16

ও পাতাঘন উদ্যান।

Verse 17 — Surah An-Naba 78:17

নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।

Verse 18 — Surah An-Naba 78:18

যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।

Verse 19 — Surah An-Naba 78:19

আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।

Verse 20 — Surah An-Naba 78:20

এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।

Verse 21 — Surah An-Naba 78:21

নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে

Verse 22 — Surah An-Naba 78:22

সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।

Verse 23 — Surah An-Naba 78:23

তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।

Verse 24 — Surah An-Naba 78:24

তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না

Verse 25 — Surah An-Naba 78:25

কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।

Verse 26 — Surah An-Naba 78:26

পরিপূর্ণ প্রতিফল হিসেবে।

Verse 27 — Surah An-Naba 78:27

নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।

Verse 28 — Surah An-Naba 78:28

এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।

Verse 29 — Surah An-Naba 78:29

আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।

Verse 30 — Surah An-Naba 78:30

অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।

Verse 31 — Surah An-Naba 78:31

পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।

Verse 32 — Surah An-Naba 78:32

উদ্যান, আঙ্গুর

Verse 33 — Surah An-Naba 78:33

সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।

Verse 34 — Surah An-Naba 78:34

এবং পূর্ণ পানপাত্র।

Verse 35 — Surah An-Naba 78:35

তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।

Verse 36 — Surah An-Naba 78:36

এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান

Verse 37 — Surah An-Naba 78:37

যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।

Verse 38 — Surah An-Naba 78:38

যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।

Verse 39 — Surah An-Naba 78:39

এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।

Verse 40 — Surah An-Naba 78:40

আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।