Back to Languages

Bengali - Chapter 77 - Al-Mursalat

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Mursalat 77:1

কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ

Verse 2 — Surah Al-Mursalat 77:2

সজোরে প্রবাহিত ঝটিকার শপথ

Verse 3 — Surah Al-Mursalat 77:3

মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

Verse 4 — Surah Al-Mursalat 77:4

মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

Verse 5 — Surah Al-Mursalat 77:5

ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ

Verse 6 — Surah Al-Mursalat 77:6

ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।

Verse 7 — Surah Al-Mursalat 77:7

নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।

Verse 8 — Surah Al-Mursalat 77:8

অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে

Verse 9 — Surah Al-Mursalat 77:9

যখন আকাশ ছিদ্রযুক্ত হবে

Verse 10 — Surah Al-Mursalat 77:10

যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং

Verse 11 — Surah Al-Mursalat 77:11

যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে

Verse 12 — Surah Al-Mursalat 77:12

এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে

Verse 13 — Surah Al-Mursalat 77:13

বিচার দিবসের জন্য।

Verse 14 — Surah Al-Mursalat 77:14

আপনি জানেন বিচার দিবস কি

Verse 15 — Surah Al-Mursalat 77:15

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 16 — Surah Al-Mursalat 77:16

আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি

Verse 17 — Surah Al-Mursalat 77:17

অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।

Verse 18 — Surah Al-Mursalat 77:18

অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।

Verse 19 — Surah Al-Mursalat 77:19

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 20 — Surah Al-Mursalat 77:20

আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি

Verse 21 — Surah Al-Mursalat 77:21

অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে

Verse 22 — Surah Al-Mursalat 77:22

এক নির্দিষ্টকাল পর্যন্ত

Verse 23 — Surah Al-Mursalat 77:23

অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা

Verse 24 — Surah Al-Mursalat 77:24

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 25 — Surah Al-Mursalat 77:25

আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে

Verse 26 — Surah Al-Mursalat 77:26

জীবিত ও মৃতদেরকে

Verse 27 — Surah Al-Mursalat 77:27

আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।

Verse 28 — Surah Al-Mursalat 77:28

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 29 — Surah Al-Mursalat 77:29

চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।

Verse 30 — Surah Al-Mursalat 77:30

চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে

Verse 31 — Surah Al-Mursalat 77:31

যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।

Verse 32 — Surah Al-Mursalat 77:32

এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

Verse 33 — Surah Al-Mursalat 77:33

যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

Verse 34 — Surah Al-Mursalat 77:34

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 35 — Surah Al-Mursalat 77:35

এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।

Verse 36 — Surah Al-Mursalat 77:36

এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।

Verse 37 — Surah Al-Mursalat 77:37

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 38 — Surah Al-Mursalat 77:38

এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

Verse 39 — Surah Al-Mursalat 77:39

অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।

Verse 40 — Surah Al-Mursalat 77:40

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 41 — Surah Al-Mursalat 77:41

নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে

Verse 42 — Surah Al-Mursalat 77:42

এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।

Verse 43 — Surah Al-Mursalat 77:43

বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।

Verse 44 — Surah Al-Mursalat 77:44

এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।

Verse 45 — Surah Al-Mursalat 77:45

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 46 — Surah Al-Mursalat 77:46

কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।

Verse 47 — Surah Al-Mursalat 77:47

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 48 — Surah Al-Mursalat 77:48

যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।

Verse 49 — Surah Al-Mursalat 77:49

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Verse 50 — Surah Al-Mursalat 77:50

এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে