Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 78 - An-Naba
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah An-Naba 78:1
তারা একে অন্যের কাছে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে
Verse 2 — Surah An-Naba 78:2
মহাসংবাদটির বিষয়ে [১]
Verse 3 — Surah An-Naba 78:3
যে বিষয়ে তারা মতানৈক্য করছে [১]
Verse 4 — Surah An-Naba 78:4
কখনো না [১], তারা অচিরেই জানতে পারবে
Verse 5 — Surah An-Naba 78:5
তারপর বলি কখনো না, তারা অচিরেই জানতে পারবে।
Verse 6 — Surah An-Naba 78:6
আমরা কি করিনি যমীনকে শয্যা
Verse 7 — Surah An-Naba 78:7
আর পর্বতসমূহকে পেরেক
Verse 8 — Surah An-Naba 78:8
আর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়
Verse 9 — Surah An-Naba 78:9
আর তোমাদের ঘুমকে করেছি বিশ্ৰাম [১]
Verse 10 — Surah An-Naba 78:10
আর করেছি রাতকে আবরণ
Verse 11 — Surah An-Naba 78:11
আর করেছি দিনকে জীবিকা আহরণের সময়
Verse 12 — Surah An-Naba 78:12
আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ [১]
Verse 13 — Surah An-Naba 78:13
আর আমরা সৃষ্টি করেছি প্রোজ্জ্বল দীপ [১]।
Verse 14 — Surah An-Naba 78:14
আর আমরা বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বারি [১]
Verse 15 — Surah An-Naba 78:15
যাতে তা দ্বারা আমরা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ
Verse 16 — Surah An-Naba 78:16
ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
Verse 17 — Surah An-Naba 78:17
নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিন [১]
Verse 18 — Surah An-Naba 78:18
সেদিন শিংগায় ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে আসবে [১]
Verse 19 — Surah An-Naba 78:19
আর আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট [১]।
Verse 20 — Surah An-Naba 78:20
আর চলমান করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলো হয়ে যাবে মরীচিকা [১]
Verse 21 — Surah An-Naba 78:21
নিশ্চয় জাহান্নাম ওৎ পেতে অপেক্ষমান
Verse 22 — Surah An-Naba 78:22
সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল।
Verse 23 — Surah An-Naba 78:23
সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে [১]।
Verse 24 — Surah An-Naba 78:24
সেখানে তারা আস্বাদন করবে না শীতলতা, না কোনো পানীয়
Verse 25 — Surah An-Naba 78:25
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া [১]
Verse 26 — Surah An-Naba 78:26
এটাই উপযুক্ত প্রতিফল [১]।
Verse 27 — Surah An-Naba 78:27
নিশ্চয় তারা কখনো হিসেবের আশা করত না
Verse 28 — Surah An-Naba 78:28
আর তারা আমাদের নিদর্শনাবলীতে কঠোরভাবে মিথ্যারোপ করেছিল [১]।
Verse 29 — Surah An-Naba 78:29
আর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে।
Verse 30 — Surah An-Naba 78:30
অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমরা তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করব।
Verse 31 — Surah An-Naba 78:31
নিশ্চয় মুত্তাকীদের জন্য আছে সাফল্য
Verse 32 — Surah An-Naba 78:32
উদ্যানসমূহ, আঙ্গুরসমূহ
Verse 33 — Surah An-Naba 78:33
আর সমবয়স্কা [১] উদ্ভিন্ন যৌবনা তরুণী
Verse 34 — Surah An-Naba 78:34
এবং পরিপূর্ণ পানিপাত্র।
Verse 35 — Surah An-Naba 78:35
সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা বাক্য [১]
Verse 36 — Surah An-Naba 78:36
আপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথোচিত দানস্বরূপ [১]
Verse 37 — Surah An-Naba 78:37
যিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, দয়াময়; তাঁর কাছে আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবে না [১]।
Verse 38 — Surah An-Naba 78:38
সেদিন রূহ্ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁরাবে [১]; সেদিন কেউ কথা বলবে না, তবে ‘রহমান’ যাকে অনুমতি দেবেন সে ছাড়া এবং সে সঠিক কথা বলবে [২]।
Verse 39 — Surah An-Naba 78:39
এ দিনটি সত্য; অতএব, যার ইচ্ছে সে তার রবের নিকট আশ্রয় গ্ৰহণ করুক।
Verse 40 — Surah An-Naba 78:40
নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, ‘হায়! আমি যদি মাটি হতাম [১] !’