Back to Languages

Bengali - Chapter 77 - Al-Mursalat

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Mursalat 77:1

শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর

Verse 2 — Surah Al-Mursalat 77:2

অতঃপর প্রলয়ংকরী ঝটিকার

Verse 3 — Surah Al-Mursalat 77:3

শপথ প্ৰচণ্ড সঞ্চালনকারীর

Verse 4 — Surah Al-Mursalat 77:4

অতঃপর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর

Verse 5 — Surah Al-Mursalat 77:5

অতঃপর তাদের, যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ--- [১]

Verse 6 — Surah Al-Mursalat 77:6

ওযর-আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য [১]

Verse 7 — Surah Al-Mursalat 77:7

নিশ্চয় তোমাদেরকে যে প্ৰতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী।

Verse 8 — Surah Al-Mursalat 77:8

যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত করা হবে

Verse 9 — Surah Al-Mursalat 77:9

আর যখন আকাশ বিদীর্ণ করা হবে

Verse 10 — Surah Al-Mursalat 77:10

আর যখন পর্বতমালা চূৰ্ণবিচূর্ণ করা হবে

Verse 11 — Surah Al-Mursalat 77:11

আর যখন রাসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে [১]

Verse 12 — Surah Al-Mursalat 77:12

এসব স্থগিত রাখা হয়েছে কোন্ দিনের জন্য

Verse 13 — Surah Al-Mursalat 77:13

বিচার দিনের জন্য।

Verse 14 — Surah Al-Mursalat 77:14

আর আপনাকে কিসে জানাবে বিচার দিন কী

Verse 15 — Surah Al-Mursalat 77:15

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য [১]।

Verse 16 — Surah Al-Mursalat 77:16

আমরা কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি

Verse 17 — Surah Al-Mursalat 77:17

তারপর আমরা পরবর্তীদেরকে তাদের অনুগামী করব [১]।

Verse 18 — Surah Al-Mursalat 77:18

অপরাধীদের প্রতি আমরা এরূপই করে থাকি।

Verse 19 — Surah Al-Mursalat 77:19

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

Verse 20 — Surah Al-Mursalat 77:20

আমরা কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি

Verse 21 — Surah Al-Mursalat 77:21

তারপর আমরা তা রেখেছি নিরাপদ আধারে [১]

Verse 22 — Surah Al-Mursalat 77:22

এক নির্দিষ্ট কাল পর্যন্ত

Verse 23 — Surah Al-Mursalat 77:23

অতঃপর আমরা পরিমাপ করেছি, সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী [১]

Verse 24 — Surah Al-Mursalat 77:24

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য [১]।

Verse 25 — Surah Al-Mursalat 77:25

আমরা কি যমীনকে সৃষ্টি করিনি ধারণকারীরূপে

Verse 26 — Surah Al-Mursalat 77:26

জীবিত ও মৃতের জন্য [১]

Verse 27 — Surah Al-Mursalat 77:27

আর আমরা তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি [১]।

Verse 28 — Surah Al-Mursalat 77:28

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য [১]।

Verse 29 — Surah Al-Mursalat 77:29

তোমরা যাতে মিথ্যারোপ করতে, চল তারই দিকে।

Verse 30 — Surah Al-Mursalat 77:30

চল তিন শাখাবিশিষ্ট আগুনের ছায়ার দিকে

Verse 31 — Surah Al-Mursalat 77:31

যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে

Verse 32 — Surah Al-Mursalat 77:32

নিশ্চয় জাহান্নাম উৎক্ষেপন করবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য

Verse 33 — Surah Al-Mursalat 77:33

তা যেন পীতবর্ণ উটের শ্রেণী [১]

Verse 34 — Surah Al-Mursalat 77:34

সেদিন দুর্ভোগ মিথ্যারূপকারীদের জন্য।

Verse 35 — Surah Al-Mursalat 77:35

এটা এমন এক দিন যেদিন না তারা কথা বলবে [১]

Verse 36 — Surah Al-Mursalat 77:36

আর না তাদেরকে অনুমতি দেয়া হবে ওযর পেশ করার।

Verse 37 — Surah Al-Mursalat 77:37

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

Verse 38 — Surah Al-Mursalat 77:38

‘এটাই ফয়সালার দিন, আমরা একত্র করেছি তোমাদেরকে এবং পূৰ্ববর্তীদেরকে।’

Verse 39 — Surah Al-Mursalat 77:39

অতঃপর তোমাদের কোনো কৌশল থাকলে তা প্রয়োগ কর আমার বিরুদ্ধে [১]।

Verse 40 — Surah Al-Mursalat 77:40

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

Verse 41 — Surah Al-Mursalat 77:41

নিশ্চয় মুত্তাকীরা [১] থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে

Verse 42 — Surah Al-Mursalat 77:42

আর তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।

Verse 43 — Surah Al-Mursalat 77:43

‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার কর।’

Verse 44 — Surah Al-Mursalat 77:44

এভাবে আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

Verse 45 — Surah Al-Mursalat 77:45

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

Verse 46 — Surah Al-Mursalat 77:46

তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী [১]।

Verse 47 — Surah Al-Mursalat 77:47

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

Verse 48 — Surah Al-Mursalat 77:48

যখন তাদেরকে বলা হয়, রুকু কর তখন তারা রুকু করে না [১]।

Verse 49 — Surah Al-Mursalat 77:49

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

Verse 50 — Surah Al-Mursalat 77:50

কাজেই তারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় ঈমান আনবে [১]