Back to Languages

Bengali - Chapter 82 - Al-Infitar

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Infitar 82:1

যখন আকাশ বিদীর্ণ হবে

Verse 2 — Surah Al-Infitar 82:2

যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে

Verse 3 — Surah Al-Infitar 82:3

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে

Verse 4 — Surah Al-Infitar 82:4

এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে

Verse 5 — Surah Al-Infitar 82:5

তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

Verse 6 — Surah Al-Infitar 82:6

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল

Verse 7 — Surah Al-Infitar 82:7

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

Verse 8 — Surah Al-Infitar 82:8

যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

Verse 9 — Surah Al-Infitar 82:9

কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

Verse 10 — Surah Al-Infitar 82:10

অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।

Verse 11 — Surah Al-Infitar 82:11

সম্মানিত আমল লেখকবৃন্দ।

Verse 12 — Surah Al-Infitar 82:12

তারা জানে যা তোমরা কর।

Verse 13 — Surah Al-Infitar 82:13

সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

Verse 14 — Surah Al-Infitar 82:14

এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে

Verse 15 — Surah Al-Infitar 82:15

তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

Verse 16 — Surah Al-Infitar 82:16

তারা সেখান থেকে পৃথক হবে না।

Verse 17 — Surah Al-Infitar 82:17

আপনি জানেন, বিচার দিবস কি

Verse 18 — Surah Al-Infitar 82:18

অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি

Verse 19 — Surah Al-Infitar 82:19

যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।