Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 83 - Al-Mutaffifin
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah Al-Mutaffifin 83:1
যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ
Verse 2 — Surah Al-Mutaffifin 83:2
যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
Verse 3 — Surah Al-Mutaffifin 83:3
এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
Verse 4 — Surah Al-Mutaffifin 83:4
তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
Verse 5 — Surah Al-Mutaffifin 83:5
সেই মহাদিবসে
Verse 6 — Surah Al-Mutaffifin 83:6
যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
Verse 7 — Surah Al-Mutaffifin 83:7
এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।
Verse 8 — Surah Al-Mutaffifin 83:8
আপনি জানেন, সিজ্জীন কি
Verse 9 — Surah Al-Mutaffifin 83:9
এটা লিপিবদ্ধ খাতা।
Verse 10 — Surah Al-Mutaffifin 83:10
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের
Verse 11 — Surah Al-Mutaffifin 83:11
যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
Verse 12 — Surah Al-Mutaffifin 83:12
প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
Verse 13 — Surah Al-Mutaffifin 83:13
তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।
Verse 14 — Surah Al-Mutaffifin 83:14
কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।
Verse 15 — Surah Al-Mutaffifin 83:15
কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
Verse 16 — Surah Al-Mutaffifin 83:16
অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।
Verse 17 — Surah Al-Mutaffifin 83:17
এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
Verse 18 — Surah Al-Mutaffifin 83:18
কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
Verse 19 — Surah Al-Mutaffifin 83:19
আপনি জানেন ইল্লিয়্যীন কি
Verse 20 — Surah Al-Mutaffifin 83:20
এটা লিপিবদ্ধ খাতা।
Verse 21 — Surah Al-Mutaffifin 83:21
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
Verse 22 — Surah Al-Mutaffifin 83:22
নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে
Verse 23 — Surah Al-Mutaffifin 83:23
সিংহাসনে বসে অবলোকন করবে।
Verse 24 — Surah Al-Mutaffifin 83:24
আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
Verse 25 — Surah Al-Mutaffifin 83:25
তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
Verse 26 — Surah Al-Mutaffifin 83:26
তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
Verse 27 — Surah Al-Mutaffifin 83:27
তার মিশ্রণ হবে তসনীমের পানি।
Verse 28 — Surah Al-Mutaffifin 83:28
এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
Verse 29 — Surah Al-Mutaffifin 83:29
যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
Verse 30 — Surah Al-Mutaffifin 83:30
এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
Verse 31 — Surah Al-Mutaffifin 83:31
তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
Verse 32 — Surah Al-Mutaffifin 83:32
আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
Verse 33 — Surah Al-Mutaffifin 83:33
অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
Verse 34 — Surah Al-Mutaffifin 83:34
আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।
Verse 35 — Surah Al-Mutaffifin 83:35
সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে
Verse 36 — Surah Al-Mutaffifin 83:36
কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো