Back to Languages

Bengali - Chapter 89 - Al-Fajr

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Fajr 89:1

শপথ ফজরের [১]

Verse 2 — Surah Al-Fajr 89:2

শপথ দশ রাতের [১]

Verse 3 — Surah Al-Fajr 89:3

শপথ জোড় ও বেজোড়ের [১]

Verse 4 — Surah Al-Fajr 89:4

শপথ রাতের যখন তা গত হয়ে থাকে –[১]—

Verse 5 — Surah Al-Fajr 89:5

নিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য [১]।

Verse 6 — Surah Al-Fajr 89:6

আপনি দেখেননি আপনার রব কি (আচরণ) করেছিলেন ‘আদ বংশের

Verse 7 — Surah Al-Fajr 89:7

ইরাম গোত্রের প্রতি [১]--- যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের

Verse 8 — Surah Al-Fajr 89:8

যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি [১]

Verse 9 — Surah Al-Fajr 89:9

এবং সামূদের প্রতি?- যারা উপত্যকায় [১] পাথর কেটে ঘর নির্মাণ করেছিল

Verse 10 — Surah Al-Fajr 89:10

এবং কীলকওয়ালা ফির‘আউনের প্রতি [১]

Verse 11 — Surah Al-Fajr 89:11

যারা দেশে সীমালংঘন করেছিল

Verse 12 — Surah Al-Fajr 89:12

অতঃপর সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল।

Verse 13 — Surah Al-Fajr 89:13

ফলে আপনার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।

Verse 14 — Surah Al-Fajr 89:14

নিশ্চয় আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন [১]।

Verse 15 — Surah Al-Fajr 89:15

মানুষ তো এরূপ যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন [১]।’

Verse 16 — Surah Al-Fajr 89:16

আর যখন তাকে পরীক্ষা করেন তার রিয্ক সংকুচিত করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে হীন করেছেন।’

Verse 17 — Surah Al-Fajr 89:17

কখনো নয় [১]। বরং [২] তোমরা ইয়াতীমকে সম্মান কর না

Verse 18 — Surah Al-Fajr 89:18

এবং তোমরা মিসকীনকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না [১]

Verse 19 — Surah Al-Fajr 89:19

আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেল [১]

Verse 20 — Surah Al-Fajr 89:20

আর তোমরা ধন-সম্পদ খুবই ভালবাস [১]

Verse 21 — Surah Al-Fajr 89:21

কখনো নয় [১]। যখন যমীনকে চূর্ণ- বিচূর্ণ করা হবে [২]

Verse 22 — Surah Al-Fajr 89:22

আর যখন আপনার রব আগমন করবেন ও সারিবদ্ধভাবে ফেরেশ্তাগণও [১]

Verse 23 — Surah Al-Fajr 89:23

আর সেদিন জাহান্নামকে আনা হবে [১], সেদিন মানুষ স্মরণ করবে, তখন এ স্মরণ তার কি কাজে আসবে [২]

Verse 24 — Surah Al-Fajr 89:24

সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?”

Verse 25 — Surah Al-Fajr 89:25

সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না

Verse 26 — Surah Al-Fajr 89:26

এবং তাঁর বাঁধার মত বাঁধতে কেউ পারবে না।

Verse 27 — Surah Al-Fajr 89:27

হে প্রশান্ত আত্মা

Verse 28 — Surah Al-Fajr 89:28

তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে [১]

Verse 29 — Surah Al-Fajr 89:29

অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও [১]

Verse 30 — Surah Al-Fajr 89:30

আর আমার জান্নাতে প্ৰবেশ কর।