Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 91 - Ash-Shams
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah Ash-Shams 91:1
শপথ সূর্যের এবং তার কিরণের [১]
Verse 2 — Surah Ash-Shams 91:2
শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় [১]
Verse 3 — Surah Ash-Shams 91:3
শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে [১]
Verse 4 — Surah Ash-Shams 91:4
শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে [১]
Verse 5 — Surah Ash-Shams 91:5
শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর [১]
Verse 6 — Surah Ash-Shams 91:6
শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর [১]
Verse 7 — Surah Ash-Shams 91:7
শপথ নফ্সের [১] এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর [২]
Verse 8 — Surah Ash-Shams 91:8
তারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎ-কাজের জ্ঞান দান করেছেন [১] –
Verse 9 — Surah Ash-Shams 91:9
সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।
Verse 10 — Surah Ash-Shams 91:10
আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে [১]।
Verse 11 — Surah Ash-Shams 91:11
সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত [১] মিথ্যারোপ করেছিল।
Verse 12 — Surah Ash-Shams 91:12
তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল
Verse 13 — Surah Ash-Shams 91:13
তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ‘আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও [১]।’
Verse 14 — Surah Ash-Shams 91:14
কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল [১]। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন [২]।
Verse 15 — Surah Ash-Shams 91:15
আর তিনি এর পরিণামকে ভয় করেন না [১]।