Back to Languages

Bengali - Chapter 92 - Al-Layl

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Layl 92:1

শপথ রাতের, যখন সে আচ্ছন্ন করে

Verse 2 — Surah Al-Layl 92:2

শপথ দিনের, যখন তা উদ্ভাসিত হয়

Verse 3 — Surah Al-Layl 92:3

শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন

Verse 4 — Surah Al-Layl 92:4

নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির [১]।

Verse 5 — Surah Al-Layl 92:5

কাজেই [১] কেউ দান করলে, তাকওয়া অবলম্বন করলে

Verse 6 — Surah Al-Layl 92:6

এবং যা উত্তম তা সত্য বলে গ্ৰহণ করলে

Verse 7 — Surah Al-Layl 92:7

আমরা তার জন্য সুগম করে দেব সহজ পথ [১]।

Verse 8 — Surah Al-Layl 92:8

আর [১] কেউ কার্পণ্য করলে এবং নিজকে অমুখাপেক্ষী মনে করলে

Verse 9 — Surah Al-Layl 92:9

আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলে

Verse 10 — Surah Al-Layl 92:10

তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ [১]।

Verse 11 — Surah Al-Layl 92:11

আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে [১]।

Verse 12 — Surah Al-Layl 92:12

নিশ্চয় আমাদের কাজ শুধু পথনির্দেশ করা [১]

Verse 13 — Surah Al-Layl 92:13

আর আমরাই তো মালিক আখেরাতের ও প্রথমটির (দুনিয়ার) [১]।

Verse 14 — Surah Al-Layl 92:14

অতঃপর আমি তোমাদেরকে লেলিহান আগুন [১] সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

Verse 15 — Surah Al-Layl 92:15

তাতে প্ৰবেশ করবে সে-ই, যে নিতান্ত হতভাগ্য

Verse 16 — Surah Al-Layl 92:16

যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় [১]।

Verse 17 — Surah Al-Layl 92:17

আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে

Verse 18 — Surah Al-Layl 92:18

যে স্বীয় সম্পদ দান করে আতশুদ্ধির জন্য [১]

Verse 19 — Surah Al-Layl 92:19

এবং তার প্রতি কারও এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে [১]

Verse 20 — Surah Al-Layl 92:20

শুধু তার মহান রবের সস্তুষ্টির প্ৰত্যাশায়

Verse 21 — Surah Al-Layl 92:21

আর অচিরেই সে সস্তুষ্ট হবে [১]।