Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 94 - Ash-Sharh
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah Ash-Sharh 94:1
আমরা কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি [১]
Verse 2 — Surah Ash-Sharh 94:2
আর আমরা অপসারণ করেছি আপনার ভার
Verse 3 — Surah Ash-Sharh 94:3
যা আপনার পিঠ ভেঙ্গে দিচ্ছিল [১]।
Verse 4 — Surah Ash-Sharh 94:4
আর আমরা আপনার (মর্যাদা বৃদ্ধির) জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি [১]।
Verse 5 — Surah Ash-Sharh 94:5
সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে
Verse 6 — Surah Ash-Sharh 94:6
নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে [১]।
Verse 7 — Surah Ash-Sharh 94:7
অতএব আপনি যখনই অবসর পান তখনই কঠোর ইবাদাতে রত হোন
Verse 8 — Surah Ash-Sharh 94:8
আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হোন [১]।