Back to Languages

Bengali - Chapter 74 - Al-Muddaththir

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Muddaththir 74:1

হে চাদরাবৃত

Verse 2 — Surah Al-Muddaththir 74:2

উঠুন, সতর্ক করুন

Verse 3 — Surah Al-Muddaththir 74:3

আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন

Verse 4 — Surah Al-Muddaththir 74:4

আপন পোশাক পবিত্র করুন

Verse 5 — Surah Al-Muddaththir 74:5

এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।

Verse 6 — Surah Al-Muddaththir 74:6

অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।

Verse 7 — Surah Al-Muddaththir 74:7

এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।

Verse 8 — Surah Al-Muddaththir 74:8

যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে

Verse 9 — Surah Al-Muddaththir 74:9

সেদিন হবে কঠিন দিন

Verse 10 — Surah Al-Muddaththir 74:10

কাফেরদের জন্যে এটা সহজ নয়।

Verse 11 — Surah Al-Muddaththir 74:11

যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।

Verse 12 — Surah Al-Muddaththir 74:12

আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি।

Verse 13 — Surah Al-Muddaththir 74:13

এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি

Verse 14 — Surah Al-Muddaththir 74:14

এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।

Verse 15 — Surah Al-Muddaththir 74:15

এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।

Verse 16 — Surah Al-Muddaththir 74:16

কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।

Verse 17 — Surah Al-Muddaththir 74:17

আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।

Verse 18 — Surah Al-Muddaththir 74:18

সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে

Verse 19 — Surah Al-Muddaththir 74:19

ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে

Verse 20 — Surah Al-Muddaththir 74:20

আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে

Verse 21 — Surah Al-Muddaththir 74:21

সে আবার দৃষ্টিপাত করেছে

Verse 22 — Surah Al-Muddaththir 74:22

অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে

Verse 23 — Surah Al-Muddaththir 74:23

অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।

Verse 24 — Surah Al-Muddaththir 74:24

এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়

Verse 25 — Surah Al-Muddaththir 74:25

এতো মানুষের উক্তি বৈ নয়।

Verse 26 — Surah Al-Muddaththir 74:26

আমি তাকে দাখিল করব অগ্নিতে।

Verse 27 — Surah Al-Muddaththir 74:27

আপনি কি বুঝলেন অগ্নি কি

Verse 28 — Surah Al-Muddaththir 74:28

এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।

Verse 29 — Surah Al-Muddaththir 74:29

মানুষকে দগ্ধ করবে।

Verse 30 — Surah Al-Muddaththir 74:30

এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।

Verse 31 — Surah Al-Muddaththir 74:31

আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।

Verse 32 — Surah Al-Muddaththir 74:32

কখনই নয়। চন্দ্রের শপথ

Verse 33 — Surah Al-Muddaththir 74:33

শপথ রাত্রির যখন তার অবসান হয়

Verse 34 — Surah Al-Muddaththir 74:34

শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়

Verse 35 — Surah Al-Muddaththir 74:35

নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম

Verse 36 — Surah Al-Muddaththir 74:36

মানুষের জন্যে সতর্ককারী।

Verse 37 — Surah Al-Muddaththir 74:37

তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।

Verse 38 — Surah Al-Muddaththir 74:38

প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী

Verse 39 — Surah Al-Muddaththir 74:39

কিন্তু ডানদিকস্থরা

Verse 40 — Surah Al-Muddaththir 74:40

তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।

Verse 41 — Surah Al-Muddaththir 74:41

অপরাধীদের সম্পর্কে

Verse 42 — Surah Al-Muddaththir 74:42

বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে

Verse 43 — Surah Al-Muddaththir 74:43

তারা বলবেঃ আমরা নামায পড়তাম না

Verse 44 — Surah Al-Muddaththir 74:44

অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না

Verse 45 — Surah Al-Muddaththir 74:45

আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।

Verse 46 — Surah Al-Muddaththir 74:46

এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।

Verse 47 — Surah Al-Muddaththir 74:47

আমাদের মৃত্যু পর্যন্ত।

Verse 48 — Surah Al-Muddaththir 74:48

অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।

Verse 49 — Surah Al-Muddaththir 74:49

তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়

Verse 50 — Surah Al-Muddaththir 74:50

যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।

Verse 51 — Surah Al-Muddaththir 74:51

হট্টগোলের কারণে পলায়নপর।

Verse 52 — Surah Al-Muddaththir 74:52

বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।

Verse 53 — Surah Al-Muddaththir 74:53

কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।

Verse 54 — Surah Al-Muddaththir 74:54

কখনও না, এটা তো উপদেশ মাত্র।

Verse 55 — Surah Al-Muddaththir 74:55

অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।

Verse 56 — Surah Al-Muddaththir 74:56

তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।