Back to Languages

Bengali - Chapter 75 - Al-Qiyamah

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Qiyamah 75:1

আমি শপথ করি কেয়ামত দিবসের

Verse 2 — Surah Al-Qiyamah 75:2

আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়

Verse 3 — Surah Al-Qiyamah 75:3

মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না

Verse 4 — Surah Al-Qiyamah 75:4

পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।

Verse 5 — Surah Al-Qiyamah 75:5

বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়

Verse 6 — Surah Al-Qiyamah 75:6

সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে

Verse 7 — Surah Al-Qiyamah 75:7

যখন দৃষ্টি চমকে যাবে

Verse 8 — Surah Al-Qiyamah 75:8

চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।

Verse 9 — Surah Al-Qiyamah 75:9

এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে

Verse 10 — Surah Al-Qiyamah 75:10

সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায়

Verse 11 — Surah Al-Qiyamah 75:11

না কোথাও আশ্রয়স্থল নেই।

Verse 12 — Surah Al-Qiyamah 75:12

আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।

Verse 13 — Surah Al-Qiyamah 75:13

সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।

Verse 14 — Surah Al-Qiyamah 75:14

বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।

Verse 15 — Surah Al-Qiyamah 75:15

যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।

Verse 16 — Surah Al-Qiyamah 75:16

তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।

Verse 17 — Surah Al-Qiyamah 75:17

এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।

Verse 18 — Surah Al-Qiyamah 75:18

অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।

Verse 19 — Surah Al-Qiyamah 75:19

এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।

Verse 20 — Surah Al-Qiyamah 75:20

কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস

Verse 21 — Surah Al-Qiyamah 75:21

এবং পরকালকে উপেক্ষা কর।

Verse 22 — Surah Al-Qiyamah 75:22

সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।

Verse 23 — Surah Al-Qiyamah 75:23

তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।

Verse 24 — Surah Al-Qiyamah 75:24

আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।

Verse 25 — Surah Al-Qiyamah 75:25

তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।

Verse 26 — Surah Al-Qiyamah 75:26

কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।

Verse 27 — Surah Al-Qiyamah 75:27

এবং বলা হবে, কে ঝাড়বে

Verse 28 — Surah Al-Qiyamah 75:28

এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।

Verse 29 — Surah Al-Qiyamah 75:29

এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।

Verse 30 — Surah Al-Qiyamah 75:30

সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।

Verse 31 — Surah Al-Qiyamah 75:31

সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি

Verse 32 — Surah Al-Qiyamah 75:32

পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।

Verse 33 — Surah Al-Qiyamah 75:33

অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।

Verse 34 — Surah Al-Qiyamah 75:34

তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।

Verse 35 — Surah Al-Qiyamah 75:35

অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।

Verse 36 — Surah Al-Qiyamah 75:36

মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে

Verse 37 — Surah Al-Qiyamah 75:37

সে কি স্খলিত বীর্য ছিল না

Verse 38 — Surah Al-Qiyamah 75:38

অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।

Verse 39 — Surah Al-Qiyamah 75:39

অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।

Verse 40 — Surah Al-Qiyamah 75:40

তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন