Back to Languages

Bengali - Chapter 68 - Al-Qalam

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Qalam 68:1

নূন---শপথ কলমের [১] এবং তারা যা লিপিবদ্ধ করে তার

Verse 2 — Surah Al-Qalam 68:2

আপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন।

Verse 3 — Surah Al-Qalam 68:3

আর নিশ্চয় আপনার জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার

Verse 4 — Surah Al-Qalam 68:4

আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন [১] ।

Verse 5 — Surah Al-Qalam 68:5

অতঃপর অচিরেই আপনি দেখবেন এবং তারাও দেখবে

Verse 6 — Surah Al-Qalam 68:6

তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত [১]।

Verse 7 — Surah Al-Qalam 68:7

নিশ্চয় আপনার রব সম্যক অবগত আছেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি সম্যক জানেন তাদেরকে, যারা হিদায়াতপ্রাপ্ত।

Verse 8 — Surah Al-Qalam 68:8

কাজেই আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।

Verse 9 — Surah Al-Qalam 68:9

তারা কামনা করে যে, আপনি আপোষকামী হোন, তাহলে তারাও আপোষকামী হবে

Verse 10 — Surah Al-Qalam 68:10

আর আপনি আনুগত্য করবেন না প্ৰত্যেক এমন ব্যক্তির যে অধিক শপথ কারী, লাঞ্ছিত

Verse 11 — Surah Al-Qalam 68:11

পিছনে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় [১]

Verse 12 — Surah Al-Qalam 68:12

কল্যাণের কাজে বাধা দানকারী, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ

Verse 13 — Surah Al-Qalam 68:13

রূঢ় স্বভাব [১] এবং তদুপরি কুখ্যাত [২]

Verse 14 — Surah Al-Qalam 68:14

এজন্যে যে, সে ধন-সম্পদ ও সন্তান – সন্ততিতে সমৃদ্ধশালী।

Verse 15 — Surah Al-Qalam 68:15

যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, ‘এ তো পূর্ববতীদের কল্প-কাহিনী মাত্ৰ।’

Verse 16 — Surah Al-Qalam 68:16

আমরা অবশ্যই তার শুঁড় দাগিয়ে দেব।

Verse 17 — Surah Al-Qalam 68:17

আমরা তো তাদেরকে পরীক্ষা করেছি [১], যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান-অধিপতিদেরকে, যখন তারা শপথ করেছিল যে, তারা প্ৰত্যুষে আহরণ করবে বাগানের ফল

Verse 18 — Surah Al-Qalam 68:18

এবং তারা ‘ইন্শাআল্লাহ্’ বলেনি।

Verse 19 — Surah Al-Qalam 68:19

অতঃপর আপনার রবের কাছ থেকে এক বিপর্যয় হানা দিল সে উদ্যানে, যখন তারা ছিল ঘুমন্ত।

Verse 20 — Surah Al-Qalam 68:20

ফলে তা পুড়ে গিয়ে কালোবর্ণ ধারণ করল।

Verse 21 — Surah Al-Qalam 68:21

প্রত্যুষে তারা একে অন্যকে ডেকে বলল

Verse 22 — Surah Al-Qalam 68:22

‘তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল তোমাদের বাগানে চল।’

Verse 23 — Surah Al-Qalam 68:23

তারপর তারা চলল নিম্নস্বরে কথা বলতে বলতে

Verse 24 — Surah Al-Qalam 68:24

‘আজ সেখানে যেন তোমাদের কাছে কোনো মিসকীন প্ৰবেশ করতে না পারে।’

Verse 25 — Surah Al-Qalam 68:25

আর তারা নিবৃত্ত করতে সক্ষম ---- এ বিশ্বাস নিয়ে বাগানে যাত্রা করল।

Verse 26 — Surah Al-Qalam 68:26

অতঃপর তারা যখন বাগানের অবস্থা দেখতে পেল, তখন বলল, ‘নিশ্চয় আমরা পথ হারিয়ে ফেলেছি।’

Verse 27 — Surah Al-Qalam 68:27

‘বরং আমরা তো বঞ্চিত।’

Verse 28 — Surah Al-Qalam 68:28

তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছনা কেন ?’

Verse 29 — Surah Al-Qalam 68:29

তারা বলল ‘আমরা আমাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো যালিম ছিলাম।”

Verse 30 — Surah Al-Qalam 68:30

তারপর তারা একে অন্যের প্রতি দোষারোপ করতে লাগল।

Verse 31 — Surah Al-Qalam 68:31

তারা বলল, ‘হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী।

Verse 32 — Surah Al-Qalam 68:32

সম্ভবতঃ আমাদের রব এ থেকে উৎকৃষ্টতর বিনিময় দেবেন; নিশ্চয় আমরা আমাদের রবের অভিমুখী হলাম।’

Verse 33 — Surah Al-Qalam 68:33

শাস্তি এরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি তারা জানত [১]

Verse 34 — Surah Al-Qalam 68:34

নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত তাদের রবের কাছে।

Verse 35 — Surah Al-Qalam 68:35

তবে কি আমরা মুসলিমদেরকে (অনুগতদেরকে) অপরাধীদের সমান গণ্য করব

Verse 36 — Surah Al-Qalam 68:36

তোমাদের কী হয়েছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ

Verse 37 — Surah Al-Qalam 68:37

তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন কর

Verse 38 — Surah Al-Qalam 68:38

যে, নিশ্চয় তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ কর

Verse 39 — Surah Al-Qalam 68:39

অথবা তোমাদের কি আমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে, তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে

Verse 40 — Surah Al-Qalam 68:40

আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদের মধ্যে এ দাবির যিম্মাদার কে

Verse 41 — Surah Al-Qalam 68:41

অথবা তাদের কি (আল্লাহর সাথে) অনেক শরীক আছে ? থাকলে তারা তাদের শরীকগুলোকে উপস্থিত করুক --- যদি তারা সত্যবাদী হয়।

Verse 42 — Surah Al-Qalam 68:42

স্মরণ করুন, সে দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে [১], সেদিন তাদেরকে ডাকা হবে সাজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না

Verse 43 — Surah Al-Qalam 68:43

তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে ডাকা হত সাজদা করতে।

Verse 44 — Surah Al-Qalam 68:44

অতএব, ছেড়ে দিন আমাকে এবং যারা এ বাণীতে মিথ্যারোপ করে তাদেরকে, আমরা তাদেরকে ক্রমে ক্রমে ধরব এমনভাবে যে, তারা জানতে পারবে না।

Verse 45 — Surah Al-Qalam 68:45

আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।

Verse 46 — Surah Al-Qalam 68:46

আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছেন যে, তা তাদের কাছে দুর্বহ দণ্ড মনে হয়

Verse 47 — Surah Al-Qalam 68:47

নাকি তাদের কাছে গায়েবের জ্ঞান আছে যে, তারা তা লিখে রাখে

Verse 48 — Surah Al-Qalam 68:48

অতএব, আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের নির্দেশের অপেক্ষায়, আর আপনি মাছওয়ালার ন্যায় হবেন না, যখন তিনি বিষাদ আচ্ছন্ন অবস্থায় আহ্বান করেছিলেন [১]।

Verse 49 — Surah Al-Qalam 68:49

যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত তবে তিনি লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হতেন উন্মুক্ত প্ৰান্তরে।

Verse 50 — Surah Al-Qalam 68:50

অতঃপর তার রব তাকে মনোনীত করে তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।

Verse 51 — Surah Al-Qalam 68:51

আর কাফিররা যখন কুরআন শোনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে আছড়ে ফেলবে এবং বলে, ‘এ তো এক পাগল।’

Verse 52 — Surah Al-Qalam 68:52

অথচ তা [১] তো কেবল সৃষ্টিকুলের জন্য উপদেশ।