Back to Languages

Bengali - Chapter 69 - Al-Haqqah

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Haqqah 69:1

সে অবশ্যম্ভাবী ঘটনা

Verse 2 — Surah Al-Haqqah 69:2

কী সে অবশ্যম্ভাবী ঘটনা

Verse 3 — Surah Al-Haqqah 69:3

আর কিসে আপনাকে জানাবে সে অবশ্যম্ভাবী ঘটনা কী

Verse 4 — Surah Al-Haqqah 69:4

সামূদ ও ‘আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল ভীতিপ্ৰদ মহাবিপদ সম্পর্কে [১]।

Verse 5 — Surah Al-Haqqah 69:5

অতঃপর সামূদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্ৰলয়ংকর বিপর্যয়কারী প্ৰচণ্ড চীৎকার দ্বারা

Verse 6 — Surah Al-Haqqah 69:6

আর ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠাণ্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা [১]

Verse 7 — Surah Al-Haqqah 69:7

যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাতরাত ও আটদিন বিরামহীনভাবে; তখন আপনি উক্ত সম্প্রদায়কে দেখতেন--- তারা সেখানে লুটিয়ে পরে আছে সারশূন্য খেজুর কাণ্ডের ন্যায়।

Verse 8 — Surah Al-Haqqah 69:8

অতঃপর তাদের কাউকেও আপনি বিদ্যমান দেখতে পান কি

Verse 9 — Surah Al-Haqqah 69:9

আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দেয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল [১]।

Verse 10 — Surah Al-Haqqah 69:10

অতঃপর তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে পাকড়াও করলেন --- কঠোর পাকড়াও।

Verse 11 — Surah Al-Haqqah 69:11

যখন জলোচ্ছ্বাস হয়েছিল নিশ্চয় তখন আমরা তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম নৌযানে

Verse 12 — Surah Al-Haqqah 69:12

আমরা এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এজন্যে যে, যাতে শ্রুতিধর কান এটা সংরক্ষণ করে।

Verse 13 — Surah Al-Haqqah 69:13

অতঃপর যখন শিংগায় [১] ফুঁক দেয়া হবে ---একটি মাত্ৰ ফুঁক [২]

Verse 14 — Surah Al-Haqqah 69:14

আর পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় তারা চুৰ্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

Verse 15 — Surah Al-Haqqah 69:15

ফলে সেদিন সংঘটিত হবে মহাঘটনা

Verse 16 — Surah Al-Haqqah 69:16

আর আসমান বিদীর্ণ হয়ে যাবে ফলে সেদিন তা দুর্বল-বিক্ষিপ্ত হয়ে পড়বে।

Verse 17 — Surah Al-Haqqah 69:17

আর ফেরেশ্তাগণ আসমানের প্রান্ত দেশে থাকবে এবং সেদিন আটজন ফিরিশ্তা আপনার রবের ‘আরশকে ধারণ করবে তাদের উপরে।

Verse 18 — Surah Al-Haqqah 69:18

সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কোনো গোপনই আর গোপন থাকবে না।

Verse 19 — Surah Al-Haqqah 69:19

তখন যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে বলবে, ‘লও, আমার ‘আমলনামা পড়ে দেখ [১]

Verse 20 — Surah Al-Haqqah 69:20

‘আমি দৃঢ়বিশ্বাস করতাম যে, আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে।’

Verse 21 — Surah Al-Haqqah 69:21

কাজেই সে যাপন করবে সন্তোষজনক জীবন

Verse 22 — Surah Al-Haqqah 69:22

সুউচ্চ জান্নাতে

Verse 23 — Surah Al-Haqqah 69:23

যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।

Verse 24 — Surah Al-Haqqah 69:24

বলা হবে, ‘পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।’

Verse 25 — Surah Al-Haqqah 69:25

কিন্তু যার ‘আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, ‘হায়! আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা

Verse 26 — Surah Al-Haqqah 69:26

আর আমি যদি না জানতাম আমার হিসেব

Verse 27 — Surah Al-Haqqah 69:27

‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত

Verse 28 — Surah Al-Haqqah 69:28

‘আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই আসল না।

Verse 29 — Surah Al-Haqqah 69:29

‘আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে।’

Verse 30 — Surah Al-Haqqah 69:30

ফেরেশতাদেরকে বলা হবে, ‘ধর তাকে, তার গলায় বেড়ী পরিয়ে দাও।

Verse 31 — Surah Al-Haqqah 69:31

‘তারপর তোমরা তাকে জাহান্নামে প্ৰবেশ করিয়ে দগ্ধ কর।

Verse 32 — Surah Al-Haqqah 69:32

‘তারপর তাকে শৃংখলিত কর এমন এক শেকলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাত’ [১]

Verse 33 — Surah Al-Haqqah 69:33

নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমানদার ছিল না

Verse 34 — Surah Al-Haqqah 69:34

আর মিসকীনকে অন্নদানে উৎসাহিত করত না

Verse 35 — Surah Al-Haqqah 69:35

অতএব, এ দিন তার কোনো সুহৃদ থাকবে না

Verse 36 — Surah Al-Haqqah 69:36

আর কোনো খাদ্য থাকবে না ক্ষত নিঃসৃত স্রাব ছাড়া

Verse 37 — Surah Al-Haqqah 69:37

যা অপরাধী ছাড়া কেউ খাবে না।

Verse 38 — Surah Al-Haqqah 69:38

অতএব, আমি কসম করছি তার, যা তোমরা দেখতে পাও

Verse 39 — Surah Al-Haqqah 69:39

এবং যা তোমরা দেখতে পাওনা তারও

Verse 40 — Surah Al-Haqqah 69:40

নিশ্চয় এ কুরআন এক সম্মানিত রাসূলের (বাহিত) বাণী [১]।

Verse 41 — Surah Al-Haqqah 69:41

আর এটা কোনো কবির কথা নয়; তোমরা খুব অল্পই ঈমান পোষণ করে থাক

Verse 42 — Surah Al-Haqqah 69:42

এটা কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই উপদেশ গ্ৰহণ কর।

Verse 43 — Surah Al-Haqqah 69:43

এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

Verse 44 — Surah Al-Haqqah 69:44

তিনি যদি আমাদের নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন

Verse 45 — Surah Al-Haqqah 69:45

তবে অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডান হাত দিয়ে [১]

Verse 46 — Surah Al-Haqqah 69:46

তারপর অবশ্যই আমরা কেটে দিতাম তার হৃদপিণ্ডের শিরা

Verse 47 — Surah Al-Haqqah 69:47

অতঃপর তোমাদের মধ্যে এমন কেউই নেই, যে তাঁকে রক্ষা করতে পারে।

Verse 48 — Surah Al-Haqqah 69:48

আর এ কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।

Verse 49 — Surah Al-Haqqah 69:49

আর আমরা অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে।

Verse 50 — Surah Al-Haqqah 69:50

আর এ কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে

Verse 51 — Surah Al-Haqqah 69:51

আর নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

Verse 52 — Surah Al-Haqqah 69:52

অতএব, আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।