Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 69 - Al-Haqqah
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah Al-Haqqah 69:1
সুনিশ্চিত বিষয়।
Verse 2 — Surah Al-Haqqah 69:2
সুনিশ্চিত বিষয় কি
Verse 3 — Surah Al-Haqqah 69:3
আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি
Verse 4 — Surah Al-Haqqah 69:4
আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।
Verse 5 — Surah Al-Haqqah 69:5
অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
Verse 6 — Surah Al-Haqqah 69:6
এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ
Verse 7 — Surah Al-Haqqah 69:7
যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।
Verse 8 — Surah Al-Haqqah 69:8
আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি
Verse 9 — Surah Al-Haqqah 69:9
ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।
Verse 10 — Surah Al-Haqqah 69:10
তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।
Verse 11 — Surah Al-Haqqah 69:11
যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।
Verse 12 — Surah Al-Haqqah 69:12
যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।
Verse 13 — Surah Al-Haqqah 69:13
যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার
Verse 14 — Surah Al-Haqqah 69:14
এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে
Verse 15 — Surah Al-Haqqah 69:15
সেদিন কেয়ামত সংঘটিত হবে।
Verse 16 — Surah Al-Haqqah 69:16
সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।
Verse 17 — Surah Al-Haqqah 69:17
এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।
Verse 18 — Surah Al-Haqqah 69:18
সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।
Verse 19 — Surah Al-Haqqah 69:19
অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।
Verse 20 — Surah Al-Haqqah 69:20
আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।
Verse 21 — Surah Al-Haqqah 69:21
অতঃপর সে সুখী জীবন-যাপন করবে
Verse 22 — Surah Al-Haqqah 69:22
সুউচ্চ জান্নাতে।
Verse 23 — Surah Al-Haqqah 69:23
তার ফলসমূহ অবনমিত থাকবে।
Verse 24 — Surah Al-Haqqah 69:24
বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।
Verse 25 — Surah Al-Haqqah 69:25
যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
Verse 26 — Surah Al-Haqqah 69:26
আমি যদি না জানতাম আমার হিসাব
Verse 27 — Surah Al-Haqqah 69:27
হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।
Verse 28 — Surah Al-Haqqah 69:28
আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।
Verse 29 — Surah Al-Haqqah 69:29
আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
Verse 30 — Surah Al-Haqqah 69:30
ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও
Verse 31 — Surah Al-Haqqah 69:31
অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
Verse 32 — Surah Al-Haqqah 69:32
অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।
Verse 33 — Surah Al-Haqqah 69:33
নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।
Verse 34 — Surah Al-Haqqah 69:34
এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।
Verse 35 — Surah Al-Haqqah 69:35
অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।
Verse 36 — Surah Al-Haqqah 69:36
এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।
Verse 37 — Surah Al-Haqqah 69:37
গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।
Verse 38 — Surah Al-Haqqah 69:38
তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
Verse 39 — Surah Al-Haqqah 69:39
এবং যা তোমরা দেখ না, তার
Verse 40 — Surah Al-Haqqah 69:40
নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।
Verse 41 — Surah Al-Haqqah 69:41
এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
Verse 42 — Surah Al-Haqqah 69:42
এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
Verse 43 — Surah Al-Haqqah 69:43
এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
Verse 44 — Surah Al-Haqqah 69:44
সে যদি আমার নামে কোন কথা রচনা করত
Verse 45 — Surah Al-Haqqah 69:45
তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম
Verse 46 — Surah Al-Haqqah 69:46
অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
Verse 47 — Surah Al-Haqqah 69:47
তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
Verse 48 — Surah Al-Haqqah 69:48
এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।
Verse 49 — Surah Al-Haqqah 69:49
আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।
Verse 50 — Surah Al-Haqqah 69:50
নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।
Verse 51 — Surah Al-Haqqah 69:51
নিশ্চয় এটা নিশ্চিত সত্য।
Verse 52 — Surah Al-Haqqah 69:52
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।