Back to Languages

Bengali - Chapter 70 - Al-Maarij

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Maarij 70:1

একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত

Verse 2 — Surah Al-Maarij 70:2

কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।

Verse 3 — Surah Al-Maarij 70:3

তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।

Verse 4 — Surah Al-Maarij 70:4

ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

Verse 5 — Surah Al-Maarij 70:5

অতএব, আপনি উত্তম সবর করুন।

Verse 6 — Surah Al-Maarij 70:6

তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে

Verse 7 — Surah Al-Maarij 70:7

আর আমি একে আসন্ন দেখছি।

Verse 8 — Surah Al-Maarij 70:8

সেদিন আকাশ হবে গলিত তামার মত।

Verse 9 — Surah Al-Maarij 70:9

এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত

Verse 10 — Surah Al-Maarij 70:10

বন্ধু বন্ধুর খবর নিবে না।

Verse 11 — Surah Al-Maarij 70:11

যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে

Verse 12 — Surah Al-Maarij 70:12

তার স্ত্রীকে, তার ভ্রাতাকে

Verse 13 — Surah Al-Maarij 70:13

তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।

Verse 14 — Surah Al-Maarij 70:14

এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।

Verse 15 — Surah Al-Maarij 70:15

কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।

Verse 16 — Surah Al-Maarij 70:16

যা চামড়া তুলে দিবে।

Verse 17 — Surah Al-Maarij 70:17

সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।

Verse 18 — Surah Al-Maarij 70:18

সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।

Verse 19 — Surah Al-Maarij 70:19

মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।

Verse 20 — Surah Al-Maarij 70:20

যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।

Verse 21 — Surah Al-Maarij 70:21

আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।

Verse 22 — Surah Al-Maarij 70:22

তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।

Verse 23 — Surah Al-Maarij 70:23

যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।

Verse 24 — Surah Al-Maarij 70:24

এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে

Verse 25 — Surah Al-Maarij 70:25

যাঞ্ছাকারী ও বঞ্চিতের

Verse 26 — Surah Al-Maarij 70:26

এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

Verse 27 — Surah Al-Maarij 70:27

এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।

Verse 28 — Surah Al-Maarij 70:28

নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।

Verse 29 — Surah Al-Maarij 70:29

এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে

Verse 30 — Surah Al-Maarij 70:30

কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।

Verse 31 — Surah Al-Maarij 70:31

অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।

Verse 32 — Surah Al-Maarij 70:32

এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে

Verse 33 — Surah Al-Maarij 70:33

এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান

Verse 34 — Surah Al-Maarij 70:34

এবং যারা তাদের নামাযে যত্নবান

Verse 35 — Surah Al-Maarij 70:35

তারাই জান্নাতে সম্মানিত হবে।

Verse 36 — Surah Al-Maarij 70:36

অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।

Verse 37 — Surah Al-Maarij 70:37

ডান ও বামদিক থেকে দলে দলে।

Verse 38 — Surah Al-Maarij 70:38

তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে

Verse 39 — Surah Al-Maarij 70:39

কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।

Verse 40 — Surah Al-Maarij 70:40

আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম

Verse 41 — Surah Al-Maarij 70:41

তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।

Verse 42 — Surah Al-Maarij 70:42

অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।

Verse 43 — Surah Al-Maarij 70:43

সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।

Verse 44 — Surah Al-Maarij 70:44

তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।