Back to Languages

Bengali - Chapter 70 - Al-Maarij

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Maarij 70:1

এক ব্যক্তি চাইল, সংঘটিত হোক শাস্তি যা অবধারিত [১]

Verse 2 — Surah Al-Maarij 70:2

কাফিরদের জন্য, এটাকে প্রতিরোধ করার কেউ নেই [১]।

Verse 3 — Surah Al-Maarij 70:3

এটা আসবে আল্লাহর কাছ থেকে, যিনি উর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী [১]।

Verse 4 — Surah Al-Maarij 70:4

ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় [১] এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর [২] ।

Verse 5 — Surah Al-Maarij 70:5

কাজেই আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈৰ্য।

Verse 6 — Surah Al-Maarij 70:6

তারা ঐ দিনকে মনে করে সুদূর

Verse 7 — Surah Al-Maarij 70:7

কিন্তু আমরা দেখছি তা আসন্ন [১]

Verse 8 — Surah Al-Maarij 70:8

সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত

Verse 9 — Surah Al-Maarij 70:9

এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত

Verse 10 — Surah Al-Maarij 70:10

এবং সুহৃদ সুহৃদের খোঁজ নেবে না

Verse 11 — Surah Al-Maarij 70:11

তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে

Verse 12 — Surah Al-Maarij 70:12

আর তার স্ত্রী ও ভাইকে

Verse 13 — Surah Al-Maarij 70:13

আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত

Verse 14 — Surah Al-Maarij 70:14

আর যমীনে যারা আছে তাদের সবাইকে, তারপর যাতে এটি তাকে মুক্তি দেয়।

Verse 15 — Surah Al-Maarij 70:15

কখনই নয়, নিশ্চয় এটা লেলিহান আগুন

Verse 16 — Surah Al-Maarij 70:16

যা মাথার চামড়া খসিয়ে দেবে [১]।

Verse 17 — Surah Al-Maarij 70:17

জাহান্নাম সে ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।

Verse 18 — Surah Al-Maarij 70:18

আর যে সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর সংরক্ষিত করে রেখেছিল [১]।

Verse 19 — Surah Al-Maarij 70:19

নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে [১] ।

Verse 20 — Surah Al-Maarij 70:20

যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।

Verse 21 — Surah Al-Maarij 70:21

আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ

Verse 22 — Surah Al-Maarij 70:22

তবে সালাত আদায়কারীগণ ছাড়া [১]

Verse 23 — Surah Al-Maarij 70:23

যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত [১]

Verse 24 — Surah Al-Maarij 70:24

আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে

Verse 25 — Surah Al-Maarij 70:25

যাচ্ঞাকারী ও বঞ্চিতের

Verse 26 — Surah Al-Maarij 70:26

আর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

Verse 27 — Surah Al-Maarij 70:27

আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত

Verse 28 — Surah Al-Maarij 70:28

নিশ্চয় তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায় না

Verse 29 — Surah Al-Maarij 70:29

আর যারা নিজেদের যৌনাঙ্গসমূহের হিফাযতকারী [১]

Verse 30 — Surah Al-Maarij 70:30

তাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না—

Verse 31 — Surah Al-Maarij 70:31

তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী

Verse 32 — Surah Al-Maarij 70:32

আর যারা তাদের আমানতও প্রতিশ্রুতি রক্ষাকারী [১]

Verse 33 — Surah Al-Maarij 70:33

আর যারা তাদের সাক্ষ্যসমূহে অটল [১]

Verse 34 — Surah Al-Maarij 70:34

আর যারা তাদের সালাতের হিফাযত করে ---[১]

Verse 35 — Surah Al-Maarij 70:35

তারাই সম্মানিত হবে জান্নাতসমূহে।

Verse 36 — Surah Al-Maarij 70:36

কাফিরদের হল কি যে, তারা আপনার দিকে ছুটে আসছে

Verse 37 — Surah Al-Maarij 70:37

ডান ও বাম দিক থেকে, দলে দলে।

Verse 38 — Surah Al-Maarij 70:38

তাদের প্রত্যেকে কি এ প্রত্যাশা করে যে, তাকে প্রবেশ করানো হবে প্রাচুর্যময় জান্নাতে

Verse 39 — Surah Al-Maarij 70:39

কখনো নয় [১] , আমরা তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা জানে [২]।

Verse 40 — Surah Al-Maarij 70:40

অতএব, আমি শপথ করছি উদয়াচলসমূহ এবং অস্তাচলসমূহের রবের – অবশ্যই আমরা সক্ষম [১]

Verse 41 — Surah Al-Maarij 70:41

তাদের চেয়ে উৎকৃষ্টদেরকে তাদের স্থলবর্তী করতে এবং এতে আমরা অক্ষম নই।

Verse 42 — Surah Al-Maarij 70:42

অতএব তাদেরকে বাক-বিতণ্ডা ও খেল-তামাশায় মত্ত থাকতে দিন– যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয় তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত।

Verse 43 — Surah Al-Maarij 70:43

সেদিন তারা কবর থেকে বের হবে দ্রুতবেগে, মনে হবে তারা কোনো লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে

Verse 44 — Surah Al-Maarij 70:44

অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সে দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।