Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 74 - Al-Muddaththir
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah Al-Muddaththir 74:1
হে বস্ত্ৰাচ্ছাদিত! [১]
Verse 2 — Surah Al-Muddaththir 74:2
উঠুন, অতঃপর সতর্ক করুন [১]
Verse 3 — Surah Al-Muddaththir 74:3
আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন।
Verse 4 — Surah Al-Muddaththir 74:4
আর আপনার পরিচ্ছদ পবিত্ৰ করুন [১]
Verse 5 — Surah Al-Muddaththir 74:5
আর শির্ক পরিহার করে চলুন [১]
Verse 6 — Surah Al-Muddaththir 74:6
আর বেশী পাওয়ার প্রত্যাশায় দান করবেন না [১]।
Verse 7 — Surah Al-Muddaththir 74:7
আর আপনার রবের জন্যেই ধৈর্য ধারণ করুন।
Verse 8 — Surah Al-Muddaththir 74:8
অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে [১]
Verse 9 — Surah Al-Muddaththir 74:9
সেদিন হবে এক সংকটের দিন
Verse 10 — Surah Al-Muddaththir 74:10
যা কাফিরদের জন্য সহজ নয় [১]।
Verse 11 — Surah Al-Muddaththir 74:11
ছেড়ে দিন আমাকে ও যাকে আমি সৃষ্টি করেছি একাকী [১]।
Verse 12 — Surah Al-Muddaththir 74:12
আর আমি তাকে দিয়েছি বিপুল ধন- সম্পদ [১]
Verse 13 — Surah Al-Muddaththir 74:13
এবং নিত্যসঙ্গী পুত্ৰগণ [১]
Verse 14 — Surah Al-Muddaththir 74:14
আর তাকে দিয়েছি স্বাচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ
Verse 15 — Surah Al-Muddaththir 74:15
এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও বেশী দেই [১]
Verse 16 — Surah Al-Muddaththir 74:16
কখনো নয়, সে তো আমাদের নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী।
Verse 17 — Surah Al-Muddaththir 74:17
অচিরেই আমি তাকে চড়ার [১] শাস্তি দিয়ে কষ্ট-ক্লান্ত করব।
Verse 18 — Surah Al-Muddaththir 74:18
সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।
Verse 19 — Surah Al-Muddaththir 74:19
সুতরাং ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্ৰহণ করল
Verse 20 — Surah Al-Muddaththir 74:20
তারপরও ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হল
Verse 21 — Surah Al-Muddaththir 74:21
তারপর সে তাকাল।
Verse 22 — Surah Al-Muddaththir 74:22
তারপর সে ভ্ৰকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।
Verse 23 — Surah Al-Muddaththir 74:23
তারপর সে পিছন ফিরল এবং অহংকার করল।
Verse 24 — Surah Al-Muddaththir 74:24
অতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় [১]
Verse 25 — Surah Al-Muddaththir 74:25
এ তো মানুষেরই কথা।’
Verse 26 — Surah Al-Muddaththir 74:26
অচিরেই আমি তাকে দগ্ধ করব ‘সাকার’ এ
Verse 27 — Surah Al-Muddaththir 74:27
আর আপনাকে কিসে জানাবে ‘সাকার’ কী
Verse 28 — Surah Al-Muddaththir 74:28
এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না [১]।
Verse 29 — Surah Al-Muddaththir 74:29
এটা তো শরীরের চামড়া পুড়িয়ে কালো করে দেবে
Verse 30 — Surah Al-Muddaththir 74:30
‘সাকার’-এর তত্ত্বাবধানে রয়েছে ঊনিশজন প্রহরী।
Verse 31 — Surah Al-Muddaththir 74:31
আর আমরা তো জাহান্নামের প্রহরী কেবল ফেরেশতাদেরকেই করেছি [১]; কাফিরদের পরীক্ষাস্বরূপই আমরা তাদের এ সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবপ্রাপ্তদের দৃঢ় প্রত্যয় জন্মে, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান বেড়ে যায়। আর কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলে, আল্লাহ্ এ (সংখ্যার) উপমা [২] (উল্লেখ করা) দ্বারা কি ইচ্ছা করেছেন?’ এভাবে আল্লাহ্ যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছে হেদায়াত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। আর জাহান্নামের এ বর্ণনা তো মানুষের জন্য এক উপদেশ মাত্র।
Verse 32 — Surah Al-Muddaththir 74:32
কখনোই না [১], চাঁদের শপথ
Verse 33 — Surah Al-Muddaththir 74:33
শপথ রাতের, যখন তার অবসান ঘটে
Verse 34 — Surah Al-Muddaththir 74:34
শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয়
Verse 35 — Surah Al-Muddaththir 74:35
নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম
Verse 36 — Surah Al-Muddaththir 74:36
মানুষের জন্য সতর্ককারীস্বরূপ
Verse 37 — Surah Al-Muddaththir 74:37
তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্য [১] ।
Verse 38 — Surah Al-Muddaththir 74:38
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ [১]
Verse 39 — Surah Al-Muddaththir 74:39
তবে ডানপন্থীরা নয়
Verse 40 — Surah Al-Muddaththir 74:40
বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞেস করবে –
Verse 41 — Surah Al-Muddaththir 74:41
অপরাধীদের সম্পর্কে
Verse 42 — Surah Al-Muddaththir 74:42
‘তোমাদেরকে কিসে ‘সাকার’- এ নিক্ষেপ করেছে?’
Verse 43 — Surah Al-Muddaththir 74:43
তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না [১]
Verse 44 — Surah Al-Muddaththir 74:44
আর আমরা অভাবগ্ৰস্তকে খাদ্য দান করতাম না [১]
Verse 45 — Surah Al-Muddaththir 74:45
এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম।
Verse 46 — Surah Al-Muddaththir 74:46
আর আমরা প্রতিদান দিবসে মিথ্যারোপ করতাম
Verse 47 — Surah Al-Muddaththir 74:47
অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে [১]।’
Verse 48 — Surah Al-Muddaththir 74:48
ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না [১]।
Verse 49 — Surah Al-Muddaththir 74:49
অতঃপর তাদের কী হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে
Verse 50 — Surah Al-Muddaththir 74:50
তারা যেন ভীত-ত্ৰস্ত হয়ে পলায়নরত একপাল গাধা
Verse 51 — Surah Al-Muddaththir 74:51
যারা সিংহের ভয়ে পলায়ন করেছে [১]।
Verse 52 — Surah Al-Muddaththir 74:52
বরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উন্মুক্ত গ্ৰন্থ দেয়া হোক [১]।
Verse 53 — Surah Al-Muddaththir 74:53
কখনো নয় [১]; বরং তারা আখেরাতকে ভয় করে না [২]।
Verse 54 — Surah Al-Muddaththir 74:54
নিশ্চয় এ কুরআন তো সকলের জন্য উপদেশবাণী [১]।
Verse 55 — Surah Al-Muddaththir 74:55
অতএব যার ইচ্ছে সে তা থেকে উপদেশ গ্ৰহণ করুক।
Verse 56 — Surah Al-Muddaththir 74:56
আর আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ উপদেশ গ্ৰহণ করতে পারে না; তিনিই যোগ্য যে, একমাত্র তাঁরই তাকওয়া অবলম্বন করা হবে, আর তিনিই ক্ষমা করার অধিকারী [১]।