Back to Languages

Bengali - Chapter 75 - Al-Qiyamah

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Qiyamah 75:1

আমি শপথ করছি কিয়ামতের দিনের [১]

Verse 2 — Surah Al-Qiyamah 75:2

আমি আরও শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার [১]।

Verse 3 — Surah Al-Qiyamah 75:3

মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার অস্থিসমূহ একত্র করতে পারব না

Verse 4 — Surah Al-Qiyamah 75:4

অবশ্যই হ্যাঁ, আমরা তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম [১]।

Verse 5 — Surah Al-Qiyamah 75:5

বরং মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করতে চায় [১]।

Verse 6 — Surah Al-Qiyamah 75:6

সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’

Verse 7 — Surah Al-Qiyamah 75:7

যখন চোখ স্থির হয়ে যাবে [১]

Verse 8 — Surah Al-Qiyamah 75:8

এবং চাঁদ হয়ে পড়বে কিরণহীন [১]

Verse 9 — Surah Al-Qiyamah 75:9

আর যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে [১] –

Verse 10 — Surah Al-Qiyamah 75:10

সেদিন মানুষ বলবে, ‘আজ পালানোর স্থান কোথায়?’

Verse 11 — Surah Al-Qiyamah 75:11

কখনোই নয়, কোনো আশ্রয়স্থল নেই।

Verse 12 — Surah Al-Qiyamah 75:12

সেদিন ঠাঁই হবে আপনার রবেরই কাছে।

Verse 13 — Surah Al-Qiyamah 75:13

সেদিন মানুষকে অবহিত করা হবে সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গেছে [১]।

Verse 14 — Surah Al-Qiyamah 75:14

বরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত [১]

Verse 15 — Surah Al-Qiyamah 75:15

যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।

Verse 16 — Surah Al-Qiyamah 75:16

তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না।

Verse 17 — Surah Al-Qiyamah 75:17

নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদেরই।

Verse 18 — Surah Al-Qiyamah 75:18

কাজেই যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন

Verse 19 — Surah Al-Qiyamah 75:19

তারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই [১]।

Verse 20 — Surah Al-Qiyamah 75:20

কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস

Verse 21 — Surah Al-Qiyamah 75:21

আর তোমরা আখেরাতকে উপেক্ষা কর [১]।

Verse 22 — Surah Al-Qiyamah 75:22

সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে

Verse 23 — Surah Al-Qiyamah 75:23

তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে [১]।

Verse 24 — Surah Al-Qiyamah 75:24

আর কোনো কোনো মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ

Verse 25 — Surah Al-Qiyamah 75:25

আশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে।

Verse 26 — Surah Al-Qiyamah 75:26

অবশ্যই [১], যখন প্ৰাণ কণ্ঠাগত হবে

Verse 27 — Surah Al-Qiyamah 75:27

এবং বলা হবে, ‘কে তাকে রক্ষা করবে?’

Verse 28 — Surah Al-Qiyamah 75:28

তখন তার প্রত্যয় হবে যে, এটা বিদায়ক্ষণ।

Verse 29 — Surah Al-Qiyamah 75:29

আর পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা জড়িয়ে যাবে [১]।

Verse 30 — Surah Al-Qiyamah 75:30

সেদিন আপনার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।

Verse 31 — Surah Al-Qiyamah 75:31

সুতরাং সে বিশ্বাস করে নি এবং সালাতও আদায় করে নি।

Verse 32 — Surah Al-Qiyamah 75:32

বরং সে মিথ্যারোপ করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।

Verse 33 — Surah Al-Qiyamah 75:33

তারপর সে তার পরিবার পরিজনের কাছে চলে গিয়েছিল অহংকার করে

Verse 34 — Surah Al-Qiyamah 75:34

দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ

Verse 35 — Surah Al-Qiyamah 75:35

আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ [১]

Verse 36 — Surah Al-Qiyamah 75:36

মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে [১]

Verse 37 — Surah Al-Qiyamah 75:37

সে কি বীর্যের স্থলিত শুক্রবিন্দু ছিল না

Verse 38 — Surah Al-Qiyamah 75:38

তারপর সে ‘আলাকা’য় পরিণত হয়। অতঃপর আল্লাহ্ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম করেন।

Verse 39 — Surah Al-Qiyamah 75:39

অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন যুগল--- নর ও নারী।

Verse 40 — Surah Al-Qiyamah 75:40

তবুও কি সে স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন [১]