Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 87 - Al-Ala
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah Al-Ala 87:1
আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
Verse 2 — Surah Al-Ala 87:2
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
Verse 3 — Surah Al-Ala 87:3
এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
Verse 4 — Surah Al-Ala 87:4
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন
Verse 5 — Surah Al-Ala 87:5
অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
Verse 6 — Surah Al-Ala 87:6
আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
Verse 7 — Surah Al-Ala 87:7
আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
Verse 8 — Surah Al-Ala 87:8
আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
Verse 9 — Surah Al-Ala 87:9
উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন
Verse 10 — Surah Al-Ala 87:10
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে
Verse 11 — Surah Al-Ala 87:11
আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে
Verse 12 — Surah Al-Ala 87:12
সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
Verse 13 — Surah Al-Ala 87:13
অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
Verse 14 — Surah Al-Ala 87:14
নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
Verse 15 — Surah Al-Ala 87:15
এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
Verse 16 — Surah Al-Ala 87:16
বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও
Verse 17 — Surah Al-Ala 87:17
অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
Verse 18 — Surah Al-Ala 87:18
এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে
Verse 19 — Surah Al-Ala 87:19
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।