Back to Languages

Bengali - Chapter 88 - Al-Ghashiyah

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Ghashiyah 88:1

আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি

Verse 2 — Surah Al-Ghashiyah 88:2

অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত

Verse 3 — Surah Al-Ghashiyah 88:3

ক্লিষ্ট, ক্লান্ত।

Verse 4 — Surah Al-Ghashiyah 88:4

তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

Verse 5 — Surah Al-Ghashiyah 88:5

তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

Verse 6 — Surah Al-Ghashiyah 88:6

কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

Verse 7 — Surah Al-Ghashiyah 88:7

এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

Verse 8 — Surah Al-Ghashiyah 88:8

অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব

Verse 9 — Surah Al-Ghashiyah 88:9

তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

Verse 10 — Surah Al-Ghashiyah 88:10

তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

Verse 11 — Surah Al-Ghashiyah 88:11

তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

Verse 12 — Surah Al-Ghashiyah 88:12

তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

Verse 13 — Surah Al-Ghashiyah 88:13

তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

Verse 14 — Surah Al-Ghashiyah 88:14

এবং সংরক্ষিত পানপাত্র

Verse 15 — Surah Al-Ghashiyah 88:15

এবং সারি সারি গালিচা

Verse 16 — Surah Al-Ghashiyah 88:16

এবং বিস্তৃত বিছানো কার্পেট।

Verse 17 — Surah Al-Ghashiyah 88:17

তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে

Verse 18 — Surah Al-Ghashiyah 88:18

এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে

Verse 19 — Surah Al-Ghashiyah 88:19

এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে

Verse 20 — Surah Al-Ghashiyah 88:20

এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে

Verse 21 — Surah Al-Ghashiyah 88:21

অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা

Verse 22 — Surah Al-Ghashiyah 88:22

আপনি তাদের শাসক নন

Verse 23 — Surah Al-Ghashiyah 88:23

কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়

Verse 24 — Surah Al-Ghashiyah 88:24

আল্লাহ তাকে মহা আযাব দেবেন।

Verse 25 — Surah Al-Ghashiyah 88:25

নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট

Verse 26 — Surah Al-Ghashiyah 88:26

অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।